• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Ahmed Plywood-1সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার (২৫ জুন) দুপুরে শহরের ওয়াপদা মোড় এলাকায় ওই কর্মসূচি পালিত হয়।
মোঃ জোবায়দুল ইসলাম শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আহসান হাবিব সোহাগ সরকার, মোস্তাফিজুর রহমান মুন্না সরকার, জাতীয় পার্টি নেতা আব্দুল হানিফ, মোঃ রফিকুল ইসলাম, ডাঃ মনসুর আলী প্রমুখ। মানববন্ধনে কয়াগোলাহাট ডাঙ্গাপাড়া, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, খলিফাপাড়া, সোনাখুলীসহ বিভিন্ন এলাকার তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আহমেদ প্লাইউড কোম্পানী সরকার ঘোষিত শ্রমনীতি মানে না। তারা কথায় কথায় শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন চালায়। চাকুরীচ্যুত করে। নারী শ্রমিকদের ন্যায্য মজুরী দেয় না। নারী শ্রমিকদের নাইট ডিউটি করাতে বাধ্য করে। তারা আহমেদ প্লাইউড কোম্পানীর যাবতীয় অন্যায়-অবিচারের প্রতিবাদ জানান। মানববন্ধন থেকে কোম্পানী মালিকের পুত্র জনি আহমেদকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে জানান বক্তারা।
উল্লেখ্য, গত ২৩ জুন বৃহস্পতিবার প্রাইভেট কারে ঘঁষা লাগায় কোম্পানী মালিকের ছেলে জনি আহমেদ স্থানীয় ভ্যানচালক ও কোম্পানীর শ্রমিক কছিম উদ্দিন ওরফে ফকিরকে (৪৮) বেধড়ক মারপিট করে। এতে ওই শ্রমিক অসুস্থ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে। এলাকাবাসী খবর পেয়ে ফকিরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। (ছবি আছে)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ