• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ব্যাটের আঘাতে ছাত্রের মৃত্যু

মৃত্যুসিসি নিউজ: ক্রিকেট ব্যাটের আঘাতে আবুল কালাম আজাদ ওরফে লিটন (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত লিটন  নীলফামারীর সৈয়দপুরের ওয়াপদা মোড় হাজীপাড়ার মোঃ আব্দুর রহমানের ছেলে ও সৈয়দপুর আল-ফারুক একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে লিটন বাড়ির পাশে সহপাঠিদের সাথে ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে তার ঘাড়ে ক্রিকেট ব্যাটের লাগে। এতে সে অসুস্থ হলে প্রথমে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবণতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। চিকিৎসাধিন অবস্থায় আজ শনিবার সকালে সে মারা যায়। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম সিসি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ