• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর হতে নেপালে ১০ মে.টন চাল প্রেরণ

Dinajpur-Nepale Chal Preron_0002মাহবুবুল হক খান, দিনাজপুর :  দিনাজপুর হতে নেপালে ১০ মে.টন চাল প্রেরণ করা হয়েছে। নেপালে ভয়াবহ ভূমিকম্পের সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত  দিনাজপুর হতে নেপালে ১০ হাজার মে.টন চাল প্রেরণ করা হয়।
শনিবার (২৫ জুন) দিনাজপুর এলএসডি খাদ্যগুদাম থেকে এ চাল প্রেরণ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু রায়হান মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল কাদির, সদর উপজেলা র্নিবাহী কর্মকর্তা মো. আব্দুল রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত হয়ে নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালীদের ত্রাণ সহায়তা হিসেবে দ্বিতীয় দফায় ১০ হাজার মেট্রিক টন চাল প্রেরণের হয়েছে।
দিনাজপুর সদরের পুলহাট এলএসডি গুদাম থেকে সাড়ে ৫ হাজার ও পঞ্চগড় এলএসডি সরকারী খাদ্য গুদাম থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন চাল সড়ক পথে ট্রাকযোগে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত হয়ে নেপালে  পৌঁছাবে।
খাদ্য বিভাগ জানায়, চাল পরিবহনের জন্য ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ট্রাকযোগে চালগুলো দিনাজপুর ও পঞ্চগড় থেকে নেপালে পাঠানো হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের জুন মাসে ক্ষতিগ্রস্ত নেপালীদের ত্রাণ সহায়তা হিসেবে ১০ হাজার মেট্রিক টন চাল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একইভাবে নেপালে পাঠানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ