সিসি ডেস্ক: পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ২৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মশিহুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাশসমূহ ২৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ৩০ জুন বিকেল তিনটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। ১১ জুলাই সকাল ৯ টায় হলসূমহ খুলে দেয়া হবে।