সিসি নিউজ: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে মোট ২০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়। শিক্ষার্থীদের মাঝে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু।