• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

DSC-120160627120623সিসি ডেস্ক: পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী-কর্মকর্তাদের সরকার ঘোষিত শতভাগ পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দেশের সকল জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ। সোমবার বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে তারা এ কর্মসূচি পালন করেন।
ঢাকায় অবস্থান করে সারাদেশে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির সার্বিক খোঁজ খবর নেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এনামুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুৎ খাত উন্নয়নের ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। তার অবদান অনস্বীকার্য। আমরা আশা করছি শেখ হাসিনার সরকার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য যে পে-স্কেল ঘোষণা করেছেন সেটি শতভাগ বাস্তবায়ন করবেন।
তিনি আরো বলেন, পবিত্র রমজান মাসে জামালপুর ও শেরপুর জেলা বাদে প্রায় ৭৬টি জেলা ও উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়েছে।
কার্যকরি সভাপতি লুৎফর রহমানসহ কেন্ত্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

কিশোরগঞ্জ: 13512047_300103796998889_6777175672131110821_nকিশোরগঞ্জে সরকার ঘোষিত শতভাগ পে-স্কেল আদায়ের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা।
সোমবার সকাল ১০টা থেকে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনের সড়কে একঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে সবস্তরের কর্মচারীরা। এসময় তারা অবিলম্বে সরকার ঘোষিত একশ ভাগ পে-স্কেল দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।
মানববন্ধনে বক্তৃতা করেন, পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, লাইট টেকনিশিয়ান আব্দুল মতিন ও বিলিং সহকারী নুসরাত জাহান।
পরে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।

শরীয়তপুরশরীয়তপুর: প্রধানমন্ত্রী ঘোষিত ১০০% পে-স্কেল আদায়ের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে শরীয়তপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ মানববন্ধন করেন তারা।

এতে অংশগ্রহণ করেন, শরীয়তপুরে পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সনদ কুমার, প্রকৌশলী মিজানুর রহমান. আলতাফ গহর চৌধুরী, মো. নুরুজ্জামান, সঞ্জয় কুমার নাগ, প্রসেনজিৎ মজুমদার, আব্দুল বাতেন, জাকির হোসেন, এমদাদুল হক হাওলাদার প্রমূখ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ১০০% পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে শরীয়তপুর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এতে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ