• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘এবারও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা হবে’

414সিসি নিউজ: পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল করে অষ্টম শ্রেণিতে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত অনুমোদন দেয়নি মন্ত্রিসভা।  ফলে এ বছরও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বহাল থাকছে।

জাতীয় সংসদ ভবনে সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অষ্টম শেণিতে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা পদ্ধতি চালুপূর্বক পঞ্চম শ্রেণি পর্যায়ে বিদ্যমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা পদ্ধতি বাতিলের প্রস্তাব উত্থাপন করলে মন্ত্রিসভা তা অনুমোদন দেয়নি।  বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন। বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মন্ত্রিসভা প্রস্তাবটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে উত্থাপন করতে বলেছে। নতুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগের মতোই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ও অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা চলবে। এ বছরও এ পরীক্ষাগুলো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ