• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৩ নারী সার্জেন্টকে ঈদের সম্মানী দিলেন কমিশনার

nari20160627100740ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগে যোগদানকৃত ২৩ জন নারী সার্জেন্টকে ঈদের সম্মানী ভাতা প্রদান করলেন কমিশনার আছাদুজ্জামান মিয়া। এসময় তিনি নারী সার্জেন্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রোববার সকালে ডিএমপি হেড কোয়ার্টার্সে কমিশনারের আমন্ত্রণে নারী সার্জেন্টরা উপস্থিত হন। এসময় তাদের উদ্দেশ্যে কমিশনার বলেন, পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রেই নারীরা ট্রাফিক সেবায় নিয়োজিত থেকে জনসেবা করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারী সার্জেন্টরাও ট্রাফিক ব্যবস্থাপনায় ভালো ভূমিকা রাখছেন।
এই ২৩ জনকে ‘নারী সার্জেন্টের অগ্রদূত’ উল্লেখ করে কমিশনার বলেন, পুরুষ সার্জেন্টের যে ক্ষমতা নারী সার্জেন্টদেরও একই ক্ষমতা। সুতরাং হীনমন্যতায় না ভুগে পেশাদারিত্বের মনমানসিকতা নিয়ে কাজ করলে নারী সার্জেন্টরাও এই পেশায় সফলতা দেখাতে পারবেন।
ভাতাপ্রাপ্ত নারী সার্জেন্টরা হচ্ছেন কাজল রেখা, পান্না আক্তার, তানজিলা খাতুন, হৈমন্তী সরকার, জেসিকা আক্তার, শিল্পী আক্তার, হাসিনা খাতুন, রেহেনা পারভীন, মোছা. মহসিনা খাতুন, লিমা চিসিমা, ইসমত তারা, শারমিন আক্তার জাহান, হ্যাপী বেগম, রাবেয়া আখতার, মৌসুমী আক্তার, মোর্শেদা, জিন্নাত রেহানা, রোজী আক্তার, শাহানা আক্তার, ময়না খাতুন, ময়না খাতুন, নাজিয়া আফরিন ও কাজল রেখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ