• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Fulbari photo 27.6 (2)জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১৫৬ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে এএসপি সার্কেল মাসুদ আলম, এস আই সেলিম মালিক ও এস আই দুলাল হোসেনের নেতৃত্বে  ফুলবাড়ী থানার  একদল  পুলিশ  উপজেলার  রামপ্রসাদ এলাকার রেজাউল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ওই এলাকার  আবুল কাশেম তেলীর পুত্র রেজাউল ইসলাম (৩৫) এবং নাওডাঙ্গা ইউনিয়নের  কুরুষাফেরুষা  এলাকার নরেশ চন্দ্র বর্মনের পুত্র রনবীর (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে ১৫৬ কেজি গাঁজা সহ হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। পরে রামপ্রমাদ এলাকার কাশেম তেলীর পুত্র মিজানুর রহমান(৩৬), কান্দুরা মামুদেরে পুত্র মুকুল মিয়া (৩০) ও জোতিন্দ্র নারায়ন এলাকার  শৈলেন্দ্র নাথের পুত্র বিকাশ চন্দ্র(৩৫)কে পলাতক দেখিয়ে এবং আরো অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন পুলিশ।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি এম রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ