• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

এসএসসি ও এইচএসসির মার্কশিট পাওয়া যাবে অনলাইনে

শিক্ষা বোর্ডসিসি নিউজ: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বা মার্কশিট অনলাইনে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কমিটি। সম্প্রতি ঢাকায় শিক্ষা বোর্ডগুলোর কেন্দ্রীয় সমন্বয় কমিটি ‘আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি’র সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, সিদ্ধান্ত অনুযায়ী ২১ এপ্রিল ২০১৫-এর পরবর্তী এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার মার্কশিট অনলাইনে প্রকাশ করা হবে।

তিনি বলেন, এ ব্যাপারে আদালতের একটি নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী কোনো শিক্ষার্থী চাইলে তাকে বোর্ড থেকে মার্কশিট দিতে বাধ্য। তাই সব শিক্ষার্থীই যাতে বিড়ম্বনাহীনভাবে মার্কশিট পেতে পারে সে জন্য এগুলো অনলাইনে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এই মার্কশিট দেখতে ও ডাইনলোড করতে পারবে।

তবে অনলাইনে মার্কশিট প্রকাশ করার এ সিদ্ধান্ত ঈদের আগে বাস্তবায়ন করা প্রায় সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ