• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিবচরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যামাদারীপুর: মাদারীপুরের শিবচরে মিঠু ব্যাপারী (২৮) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ইফতারের পর তারাবির নামাজের সময় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ ও নিহতের পরিবার। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
শিবচর থানা পুলিশ, নিহতের পরিবার এবং এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতা ও সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনের জের ধরে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মিঠু ব্যাপারীকে ইফতারের পরে একই ওয়ার্ডের চরচান্দা এলাকায় একা পেয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।
পরে গুরুতর আহতাবস্থায় তাকে রাত ১০টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মিঠু ব্যাপারী ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি চলতি বছরের ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. আসিফ উজ্জামান জানান, মিঠু ব্যাপারীর শরীরের পেছনে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ফুসফুসেও আঘাতের চিহ্ণ পাওয়া গেছে। তিনি অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
এ ব্যাপারে শিবচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চরচন্দ্রা গ্রামে কালাই জমাদ্দারের ছেলে রাজা মিয়া জমাদ্দারকে পুলিশ রাতে গ্রেফতার করেছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ