• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে সোয়া ২ লাখ শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে

Jhenaidah Pictureঝিনাইদহ প্রতিনিধি: মঙ্গলবার দুপুর জাতীয় ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন-২০১৬ উপলক্ষে সাংবাদিকদের জন্য এক ওরিয়েন্টেশন কর্মশালায় আগামী ১৬ জুলাই জেলার সোয়া দুই লাখ শিশুকে ভিটামিন-এ  ক্যাপসুল খাওয়ানো হবে,এ তথ্য জানানো হয়। বিকাল ৩ টায় সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। কর্মশালায় সিভিল সার্জন ডা. আব্দুস সালাম সাংবাদিকদের জানান,
ঝিনাইদহ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ১৮২ জন শিশুকে একটি করে নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ২ লাখ ১ হাজার ১৭০ জন শিশুকে একটি করে লাল রংয়ের ‘‘ভিটামিন-এ’’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ লক্ষে জেলায় মোট ১,৮৭২ টি কেন্দ্র খোলা হবে এবং এ সকল কেন্দ্রে ৫,৬১৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। তিনি জানান, ভিটামিন-এ ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ এবং শিশুর স্বাস্থের জন্য খুবই উপকারী। এতে ক্ষতিকারক কোনো উপাদান নেই বা অহেতুক ভীতিরও কোনো কারণ নেই। তিনি শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য ৬ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত সকল শিশুকে একটি করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
এ ব্যাপারে সার্বিক সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

শৈলকুপায় সাজাপ্রাপ্তসহ ৪ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপায় ১বছরের সাজাপ্রাপ্তসহ ৪ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে শৈলকুপা থানা পুলিশ। সোমবার রাত থেতে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বারইপাড়া গ্রামের মৃত সলেমান বিশ্বাসের ছেলে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী সেকেন্দার আলী বিশাস,কাশিমপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে মনিরুল মোল্ল্যা,দবির উদ্দিন মোল্যা ও আব্দুল আজিজ মোল্ল্যা।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১জন সাজা প্রাপ্ত আসামীসহ  ৪জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে ইয়াবা-ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ লিটন হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
সোমবার (২৭ জুন) দিনগত রাতে তাকে আটক করা হয়। তিনি ওই উপজেলার বাদুরগাছা গ্রামের সাহেব আলীর ছেলে।
ঝিনাইদহ র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ সাংবাদিককে জানান, লিটন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন খবরের ভিত্তিতে বারবাজারে অভিযান চালিয়ে মাছের আড়ত থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯০ বোতল ফেনসিডিল ও ১০ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ