• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

29-06-2016oooনবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: নবাবগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মোঃ বজলুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ নুরে আলম সিদ্দিকী, অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আজিজুল হক, ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, ২নং বিনোদনগর ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন, ৮নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান রহিম বাদশা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান প্রমুখ।

ইউক্যালিপপটাস  গাছ নিধনের উদ্দ্যোগ গ্রহন
দিনাজপুর নবাবগঞ্জে গত বুধবার বৈকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ল্যাম্ব  দুর্যোগ ঝুকি হ্রাস প্রকল্প এর আয়োজনে ও টিয়ার ফান্ড এর অর্থায়নে  জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা  উপজেলা নিবার্হী অফিসার মোঃ বজলুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব ইউক্যালিপটাস গাছের ক্ষতির দিক আলোচনায় স্থান পায়।  কর্মশালায়  বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার ,মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা  ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান , উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম রুহুল আমিন প্রধান , সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন ,দৈনিক প্রথম আলো প্রতিনিধি এস এম আলমগীর , এটিএন বাংলা টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, ৯নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান সায়েম সবুজ পাবলিক রিলেশন অফিসার ল্যাম্প  এনোস সরেন ,ল্যাম্ব  প্রোগ্রাম ম্যানেজার মাহাতাব লিটন, প্রোগ্রাম অফিসার ল্যাম্ব উৎপল মিন্স, ফিল্ড কো-অডিনেটর সুশান্ত রায় , প্রমুখ। কর্মশালায় ইউক্যালিপটাস গাছের ক্ষতিকর দিক বিষয়ে ব্যাপক ও বিস্তর আলোচনা হয় । এই গাছ রোপনের কারণে মাটির জৈব উৎপাদনের অধিক ব্যবহার করে । ফলে জমির উৎবরতা কমে যায়। মাটির গঠন উৎপাদনে বিভিন্নতা তৈরী হয়। বনের মাটির স্থায়ীত্ব ও স্থিতিস্থাপকতা কমে যায়। এই গাছ অধিক রোপনের ফলে মাটির ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায় ও মারাতœক  খরা দেখা দেয়। ফলে মরুকরণ তৈরী হয়ে জীব বৈচিত্র্য ক্রমান্বয়ে হ্রাস পায়। এ গাছের দুটি উপাদান ফিনল ও তারপিন ফারমেন্টেশন প্রক্রিয়ায় কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নির্গত করে । যা বায়ুমন্ডলে কার্বনের পরিমান বৃদ্ধি করে । কার্বন-ডাই-অক্সাইড হল গ্রীন  হাউজ গ্যাস । ফলে জীব বৈচিত্র্য সহ প্রাকৃতিক পরিবেশ হুমকির সম্মুখীন  হচ্ছে।   কর্মশালায় মিডিয়া কর্মীরা জানান এ গাছ যদি এত ক্ষতির কারণ হয় তা বন বিভাগ কেন আইনগত ব্যবস্থা গ্রহন করছে না। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন বিষয়টি নিরোধ কল্পে ব্যাপক প্রচার ও প্রাচরনা জন্য প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদ কর্মীদের  গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ