পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ‘সমতল অদিবাসীদের ভূমি সুরক্ষায় চাই সাংস্কৃতিক অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার পার্বতীপুরে পালিত হয়েছে ১৬১ তম সাঁওতাল বিদ্রোহ দিবস। এ উপলক্ষে উপজেলার আদিবাসী নারী-পুরুষ সকালে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালী শেষে পৌর অডিটেরিয়মে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ পার্বতীপুর শাখার সভাপতি রমেশ হাঁসদাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নরেন পাহান, জেলা আদিবাসী পরিষদের সাধারন সম্পাদক আলেকজান্ডার হাঁসদা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন, আদিবাসী নেত্রী বাসন্তি মুরমু, হোপনা কিস্কু, যোসেফ হেম্ব্রম, কমল সরেন, নিরঞ্জন পাহান, সাগিয়েন হাঁসদা ও নাগরিক উদ্যোগ ও কাপেং ফাউন্ডেশন এ কর্মসূচী কর্মকর্তা নবদ্বীপ কুমার লাকড়া। বক্তারা আদিবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সেই সাথে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ৯ দফা দাবি মেনে নিতে সরকারের দৃষ্টি আকর্ষন করেন। পরে আদিবাসীদের সাংস্কৃতি তুলে ধরে নৃত্য পরিবেশন করেন আদিবাসী শিশু-কিশোরীরা।
মিলন পারভেজ
পার্বতীপুর, দিনাজপুর
০১৭৩১২৪৪৭৬০
তাং ৩০.০৬.১৬