• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে পুলিশের হাতে ৩ ডাকাত গ্রেফতার

আটকঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ডাকাতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলা কাজিপাড়া গ্রামে মুসলিম উদ্দিনের বাসায় বৃহস্পতিবার মধ্যরাতে ডাকাতি করে পালানোর সময় তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, খুলনার তের খাতা উপজেলার বায়োসাত গ্রামের ইসরাইল মোল্লার ছেলে মিন্টু মোল্লা (২৫), খুলনার নারাগাথি উপজেলার মোল্লা শেখ ডাঙ্গা গ্রামের মৃত শেখ আব্দুর রাজ্জাকের ছেলে তরিকুল ইসলাম টুলু (৩০), চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের আনোয়ার পাশার ছেলে মামুন মাসুদ (২৮)।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমজাদ জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ১৫/২০ জনের একটি ডাকাত দল সদরের কাজিপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের বাসায় হামলা করে ১৩ ভরি সোনা ও দুই লাখ ৫০ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল সেট ডাকাতি করে পালিয়ে যায়। এরপর ডাকাতরা মাস্টার পাড়া রেলক্রসিং এলাকায় পথচারীদের আটকে নগদ টাকা লুট শুরু করে। এসময় ওই এলাকার লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সদর থানার এসআই আমজাদের নেতৃত্বে এলাকাবাসী ঘেরাও করে বিভিন্ন এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করে। এসময় ডাকাতদের কাছ থেকে বেশ কিছু মালামাল জব্দ করা হয়।
এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান জানান, গ্রেফতারের পর মোবাইলসহ কিছু মালামাল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ