• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোজা, কোরবানি নিয়ে মন্তব্য করে বিতর্কে ইরফান

ইরফানবিনোদন ডেস্ক : ইসলাম ধর্মে পালিত প্রথা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেতা ইরফান খান।
সম্প্রতি ভারতের জয়পুরে তার পরবর্তী সিনেমা মাদারি’র প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এ অভিনেতা। অনুষ্ঠানে ইসলাম ধর্মের রমজান এবং মহররম মাস পালন নিয়ে মন্তব্য করেন ইরফান।
তিনি বলেন, ‘রমজান মাসে রোজা না রেখে মানুষের উচিৎ নিজের অন্তর পরীক্ষা করে দেখা। মহরম মাসে কোরবানির নাম করে পশু জবাই করা হয়। আমরা মুসলমানরা মহররমকে উপহাসের বিষয় বানিয়ে ফেলেছি। আমরা যা করছি, তাজিয়া মিছিল বের করা এগুলো কী শোক পালন?’
কোরবানির প্রকৃত অর্থ কী তা জানিয়ে এ অভিনেতা বলেন, ‘ছাগল অথবা ভেড়া কোরবানি না করে নিজেদের প্রিয় বস্তুকে আত্মত্যাগ করার মানেই কোরবানি। কোনো কিছু কোরবানি দেওয়ার আগে তার সঙ্গে বন্ধন গড়ে তুলতে হবে। এছাড়া শুধু পশু জবাই করলেই প্রকৃত উদ্দেশ্য পালন হবে না।’
ইরফানের এ বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ‘জামাত-এ-উলেমা-এ-হিন্দ’ এর সভাপতি মওলানা আবদুল ওয়ালিদ খাতরি। তিনি বলেন, ‘ইরফানের উচিৎ তার সিনেমা ক্যারিয়ারের দিকে নজর দেওয়া এবং আমাদের ধর্ম নিয়ে কোনো বক্তব্য না দেওয়া। তিনি এটি শুধু তার পরবর্তী সিনেমার প্রচারণার জন্য করছেন।’
জয়পুরের শাহের কাজী শের কাজী খালিদ ওসমানি বলেন, ‘তার উচিৎ মুখ বন্ধ রাখা কারণ তার ধর্ম নিয়ে কোনো জ্ঞান নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ