সিসি ডেস্ক: ঢাকার গুলশানে ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে জিম্মিদশায় থাকা বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে অন্তত ৭ জন ইতালিয়ান নাগরিক বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জর্জ গুলিরবিনো। রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইতালিয়ান স্টেট টিভি। তবে আর কোন দেশের কতোজন নাগরিক জিম্মিদশায় রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে জিম্মিদশার প্রায় আট ঘণ্টা পার হওয়ার পর শনিবার (০২ জুলাই) ভোর পৌনে চারটার পরপরই অভিযান শুরু করেছে যৌথবাহিনী।
৪টার দিকে ভেতর থেকে শাওন নামে গুলিবিদ্ধ একজনকে বের করে আনা হয়।