• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সাতক্ষীরায় মন্দিরের পুরোহিতকে কোপালো দুর্বৃত্তরা

কুপিয়েছেসিসি নিউজ: এবার সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্দু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পরে পুরোহিত ভবসিন্দুরকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা করে। আহত পুরোহিত ভবসিন্দু বর বাজুয়াডাঙ্গা গ্রামের হাজারিনাম বরের ছেলে।

স্থানীয়রা জানান, পুরোহিত ভবসিন্দু বর রাতে মন্দিরে ঘুমাতেন। ভোরে ৬/৭ জন দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে স্থানীয় চৌকিদারকে মারপিট করে আটকে রাখে ঘুমিয়ে থাকা পুরোহিতকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, আহত পুরোহিত ভবসিন্দু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে কাজ শুরু করেছে পুলিশ। জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ