• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

গুলশানে নিহত জঙ্গিরা বাংলাদেশি: আইজিপি

আইজিপিঢাকা: গুলশানের রেস্টুরেন্টে সেনাকমান্ডোর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে নিহত ছয় জঙ্গির পরিচয় মিলেছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক দাবি করেছেন, তারা সবাই বাংলাদেশি। এর মধ্যে পাঁচ জন ছিল পুলিশের তালিকাভুক্ত। এদের দেশের বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল।

শনিবার রাজারবাগ পুলিশ লাইনে গুলশানের ঘটনায় নিহত ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলামের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, সবাইকে বাঁচানোর আশা মাথায় রেখেই অভিযান চালানো হয়েছিল। কিন্তু শতভাগ নিশ্চয়তা দিয়ে কখনই অভিযান পরিচালনা করা যায় না। এমনকি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সও তা পারে না। আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে হামলাকারীদের অনেক পরিকল্পনা ভেস্তে গেছে।
তিনি আরো বলেন, আমরা জিরো টলারেন্স নিয়ে জঙ্গিবাদ বিরোধী অভিযান জোরদার করবো। জঙ্গিবাদকে কখনই ছাড় দেয়া হবে না।
গুলশান হামলার দায় স্বীকার করেছে আইএস। দেশে তাহলে আইএস আছে? সাংবাদিকদের এমন প্রশ্নে পুলিশ মহাপরিদর্শক বলেন, যেকোনো বিষয়ে আইএসের দায় স্বীকার করা হচ্ছে। আমরা এর লিংক খোঁজার চেষ্টা করছি। অভিযানে যে ছয় জঙ্গি নিহত হয়েছে তাদের মধ্যে পাঁচ জনকে পুলিশ খুঁজছিল। তারা গুলশানে এসে নিহত হলো।
এর আগে, শুক্রবার রাত থেকে শুরু হওয়া জিম্মি সঙ্কট সেনাকমান্ডোর নেতৃত্বে শনিবার সকালে ১২-১৩ মিনিটের যৌথ অভিযান ‘অপারেশন থান্ডার বোল্ট’ এর মাধ্যমে শেষ হয়। অভিযানে নিহত হয়েছে ছয় সন্ত্রাসী।
যৌথ বাহিনীর অভিযানে সেখানে থেকে মোট ২০ বিদেশির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে রাতেই হাসপাতালে মারা গেছেন বনানীর ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলাম। এ ছাড়া ১৩ বিদেশিকে জীবিত উদ্ধার করা হয়। এখনো সাত জাপানি নাগরিক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ