• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আক্রান্ত ঢাকার জন্য রাহুল-সোহার সমবেদনা

image_159774_0বিনোদন ডেস্ক: রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে শুক্রবার রাতে সন্ত্রাসী হামলা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মানুষজন। বাদ ছিলেন না বলিউড তারকারাও। এ ঘটনায় উৎকণ্ঠার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা এবং সংহতি প্রকাশ করেছেন বলিউড তারকা রাহুল বোস ও সোহা আলী খান।
বলিউড অভিনেতা রাহুল বোস সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকায় আসার স্মৃতি রোমন্থন করেছেন। ৪৮ বছর বয়সী এই তারকা রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ছবির শ্যূটিংয়ে অংশ নিতে ঢাকা এসেছিলেন। রাহুল টুইট করেন, “২০১৪ সালে ঢাকায় এক সপ্তাহ কেটেছে আমার। ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির কাজ করতে গিয়ে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে উঠেছিলাম। কতো শান্তিপূর্ণ পরিস্থিতি দেখেছিলাম। পৃথিবী খুব দ্রুত বদলাতে পারে। আহত ও নিহতদের পরিবারের প্রতি আমার আমার সমবেদনা রইলো।”

৩৭ বছর বয়সী অভিনেত্রী সোহা আলী টুইটে বলেছেন, “নিজেকে ঢাকার একজন মনে করে উৎকণ্ঠা হচ্ছে। প্রার্থনা রইলো শহরটির মানুষের জন্য। সন্ত্রাসীরা ভয়ভীতি ও বিভেদ ছড়ানোর অপচেষ্টায় ধর্মকে টেনে আনে, অপব্যবহার করে। তাদেরকে লক্ষ্য পূরণ করতে দেওয়া যায় না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ