• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরন

সৈয়দপুরখুরশিদ জামান কাকন: নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যেগে সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষে পৃথক পৃথক ভাবে ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোববার অনুষ্ঠিত পৃথক দুটি বস্ত্র বিতরন অনুষ্ঠানের শুরুতে ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরনে ১ মিনিট করে নিরবতা পালন করা হয়।

শহরের সৈয়দপুর পুলিশ ক্লাবে বেলা ১১ ঘটিকায় সৈয়দপুর প্রথম আলো বন্ধুসভা ৪২ জন পথ শিশুর মাঝে ঈদে নতুন জামা বিতরন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিম থানার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেট এয়ারওয়েজ সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার লিপ্টন আহমেদ। উপস্থিত ছিলেন প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক নাসিম রেজা, সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বস্ত্র বিতরন কমিটির আহব্বায়ক মেহেদি হাসান রানাসহ সৈয়দপুর বন্ধুসভার সকল বন্ধু। একইদিন বিকেল ৪ ঘটিকায় সৈয়দপুর (কলিম মোড় রোডে) শিক্ষানগরী সৈয়দপুর, গ্লোড ব্লাড ডোনার ফাউন্ডেশন, জাগো সৈয়দপুর সংগঠনের যৌথ উদ্দ্যেগে সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানব সমস্যার বার্তা সম্পাদক সাহবাজ উদ্দিন সবুজ, শিক্ষানগরী সৈয়দপুরের সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন, গ্লোড জিম এবং গ্লোড ব্লাড ডোনার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামীম খান, জাগো সৈয়দপুরের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ সহ আরো অনেকে। পরে অনুষ্ঠিত ক্ষুদ্র এক আলোচনা অনুষ্ঠানে “সৈয়দপুরকে এগিয়ে নিয়ে যেতে সকল সংগঠনকে একত্রিত হওয়া ছাড়া বিকল্প কোন উপায় নেই” বলে অভিমত প্রকাশ করে অতিথি বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ