• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বরিশালের কীর্তনখোলায় লঞ্চ-স্টিমার সংঘর্ষে নিহত ৫

barisal-pic-120160704052501বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও স্টিমারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নদীর চরবাড়িয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
সংঘর্ষে বিআইডব্লিইটিসির যাত্রীবাহী স্টিমার পিএস মাহসুদের সামনে ও মাঝের প্যাডেলের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, সুরভী-৭ লঞ্চ বরিশালে যাত্রী নামিয়ে দিয়ে খালি অবস্থায় বেপরোয়া গতিতে ঢাকা যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল বিআইডব্লিইটিসির যাত্রীবাহী স্টিমার পিএস মাহসুদ।
ভোরে কীর্তনখোলা নদীর চরবাড়িয়া অংশ অতিক্রমকালে সুরভী-৭ লঞ্চ বিআইডব্লিইটিসির যাত্রীবাহী স্টিমার পিএস মাহসুদকে সজোরে আঘাত করে। এতে পিএস মাহসুদের কেবিন ও ডেকের ৫ যাত্রী নিহত এবং ১০ যাত্রী আহত হন।  সুরভী-৭ লঞ্চের ধাক্কায় মাহসুদের সামনে ও মাঝের প্যাডেলের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। পিএস মাহসুদ স্টিমার থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে চারজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ওই স্থান ত্যাগ করে সুরভী-৭ লঞ্চটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ