• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে মদপানে একই পরিবারের তিনজনের মৃত্যু

লালমনিরহাটলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরামে অতিরিক্ত মদ পান করায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কাশিরাম এলাকার সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-সুইপার কলোনির বাসিন্দা সুইপার যদুলাল (৬২), তার স্ত্রী রিনা বালা (৪০) ও শ্যালক জয়পুরহাট এলাকার রঞ্জন (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার কাশিরাম সুইপার যদুলালের ছেলের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে ওই তিনজন অতিরিক্ত মাত্রায় নিজেদের তৈরি করা মদ ও স্পিরিট পান করে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের লোকজন রিনা বালা ও রঞ্জনকে বিছানায় মৃত অবস্থায় এবং যদুলালকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পায়। এ অবস্থায় যদুলালকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব বলেন, শুনেছি অতিরিক্ত পদ পান করায় তাদের মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ