• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ

বন্দুক যুদ্ধজয়পুরহাট: জয়পুরহাটের পাকারমাথা বেলতলী ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাজু সরকার (২৫) নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোর এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাজু সরকার নাটোরের সিংড়া উপজেলার বিলদহর গ্রামের আসাদ আলীর ছেলে।
আহত সাজু সরকারকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়া হয়।
জয়পুরহাট সহকারী পুলিশ সুপার (এএসপি) অশোক কুমার পাল জানান, জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাকারমাথা বেলতলী ব্রিজের কাছে কয়েক দিন ধরে রাতে ছিনতাই ও ডাকাতি হচ্ছিল। এ লক্ষে মঙ্গলবার ভোর রাতে পুলিশ যাত্রী বেশে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে ওই স্থানে পৌঁছলে ৪/৫ জনের একদল ডাকাত তাদের গতিরোধ করে। এসময় ডাকাতরা পুলিশকে দেখতে পেয়ে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাজু নামে একাধিক ডাকাতি মামলার আসামিকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ