• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুমিল্লায় জঙ্গি সন্দেহে ৩ যুবক আটক

আটককুমিল্লা: কুমিল্লায় জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার সন্দেহে ৩ যুবককে আটক করে পুলিশে সোপর্দে করেছে স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের কামাল্লা উত্তরপাড়া দ্যা এহসান একাডেমিতে বৈঠক করার সময় তাদের আটক করে স্থানীয়রা।
আটককৃতরা হলেন- আবদুল কাহ্হার (২৩), আবদুল মমিন (২২) ও ওমর ফারুককে (২২)। তাদের জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি মো. মিজানুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত ২০০৫ সালে মুরাদনগরের কামাল্লা গ্রামে হিলফুল ফুযুল নামে একটি সমিতি গঠন করা হয়। শুক্রবার ওই গ্রামের উত্তরপাড়া দ্যা এহসান একাডেমিতে সমিতির সাধারণ সভা চলাকালে স্থানীয় লোকজন জঙ্গি কার্যক্রমে জড়িত সন্দেহে তাদের ঘেরাও করে। এ সময় অনেকেই পালিয়ে যেতে সক্ষম হলেও সভাস্থল থেকে ৩ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক আবদুল কাহ্হার আলগী গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে, একই গ্রামের হাছান মোল্লার ছেলে আবদুল মমিন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কলাকান্দি গ্রামের হারুন অর রশীদের ছেলে ওমর ফারুক। ওমর ফারুক আলগী গ্রামে নানার বাড়িতে থাকতো। সে চুয়েটের ইলেক্টিক্যাল অ্যান্ড ইলেক্টোনিক্স বিভাগের ছাত্র, আবদুল মমিন কামাল্লা মদিনাতুল উলুম মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র এবং আবদুল কাহ্হার ঢাকার একটি মাদরাসায় কামিল শ্রেণিতে অধ্যয়নরত।
রাতে মুরাদনগর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, স্থানীয়রা জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার সন্দেহে ওই ৩ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রাতে তাদেরকে জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় হস্তান্তর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ