• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খুলনা কারাগারে ককটেল বিস্ফোরণ

কারাগার খুলনাখুলনা: খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে হাতবোমার (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিক আহমেদ জানান, আজ শনিবার রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে ।

তিনি জানান, বাইরে থেকে ককটেলটি ছুড়ে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ককটেলটি কারাগারের ভেতর একটি গাছের ওপর পড়ে বিস্ফোরিত হয়। তবে কেউ আহত হয়নি।

খুলনার জেল সুপার মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার পর পরই সব বন্দিদের লকআপে রাখা হয়, সে জন্য এ সময় বাইরে কেউ ছিল না। তিনি বলেন, কারাগারের পূর্বপাশের ফাঁকা রাস্তা থেকে যে কেউ এই ককটেল বা বোমাটি ছুড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ