দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঐতিয্যবাহি সাংস্কৃতিক সংগঠন নবরূপী’র বার্ষিক সাধারণ সভা ও নব নির্বাচিত কমিটির পরিচয় পর্ব রোববার (১০ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
নব নির্বাচিত কমিটি ২০১৬-২০১৯ মেয়াদেরনতুন সদস্যরা হলেন-সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি প্রকৌশলী মোশাররফ হোসেন, অধ্যাপক আমিনুল হক, ডা. শহীদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক শাহজাহান শাহ্, সহ-সাধারণ সম্পাদক আবু তালেব মনু, মানস কুমার ভূট্টাচার্য, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরজ্জামান, প্রচার সম্পাদক নিজাম উদ্দীন আহমেদ রয়েল, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী সরকার, পাঠাগার সম্পাদক সিফাত ই জামান শিউ, নাট্য সম্পাদক শামীম রাজা, সঙ্গীত সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, চারুকলা সম্পাদক রওনক আরা হক নিপা, সাহিত্য সম্পাদক মোজাম্মেল হক বিশ্বাস, সদস্য রনজিৎ কুমার সিংহ, সৈয়দ মাহবুব হোসেন বকুল, সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, ফজলুল করিম ও আবু সাঈদ।
নব নির্বাচিত কমিটির পরিচিতি পর্ব শেষে বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন পাঠ করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শাহজাহান শাহ্। প্রতিবেদন পাঠ শেষে নাট্যজগতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ শিল্পকলা পদক লাভের গৌরব অর্জন করায় বিশিষ্ট নাট্যকার কাজী বোরহানকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।