• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে একাদশ শ্রেণীর ক্লাশ উদ্বোধন করলেন ইউএনও

SAM_0851 copyকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: বর্তমান সরকার শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন তাই ছাত্র-ছাত্রীদেরকে ভালো ভাবে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরকেও সচেতন হয়ে তাদের ছেলে মেয়েদের প্রতি পড়ালেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। উপরোক্ত কথাগুলো বলেছেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা। তিনি ১০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে কাহারোল ডিগ্রী কলেজ ও কাহারোল মহিলা ডিগ্রী কলেজে পৃথক পৃথক ভাবে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষে ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই সব কথাগুলো বলেন। কাহারোল ডিগ্রী কলেজের ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হাসান, প্রভাষক ধীরেন্দ্র নাথ রায়, প্রভাষক মোঃ আজিজুল ইসলাম, প্রভাষক মোফাজ্জল হোসেন, রাধা চন্দ্র রায় এবং কাহারোল মহিলা ডিগ্রী কলেজে ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, কলেজের অধ্যক্ষ মোছাঃ আনঞ্জুমান আরা বেগম, প্রভাষক মোঃ আলী হোসেন, অবঃ প্রাপ্ত প্রভাষক রঞ্জন কুমার রায়, অভিভাবক সদস্য সঞ্জয় কুমার মিত্র, সাংবাদিক সুকুমার রায়, সোহাগ সহ অত্র কলেজের প্রভাষক ও ভার্তিকৃত ছাত্রীরা এসময় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ