• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

Mohilaঢাকা: জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের  উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন ও কালোব্যাজ ধারণের মধ্য দিয়ে এক প্রতিবাদ সভায় এ আহ্বান জানানো হয়।
গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় নৃশংস হত্যাকাণ্ড, শোলাকিয়ায় ঈদের নামাজে অস্ত্রধারীদের হামলা, সাম্প্রতিক সময়ে  পুরোহিত, সেবায়েতকে নৃশংসভাবে হত্যাসহ ধর্মীয় সংখ্যালঘু, ভিন্ন মতাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে এই সভার  আয়োজন করা হয়।
সভায় সংগঠনের সভাপতি আয়শা খানম বলেন, গত ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় যে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এতে সমাজের মেধাবী তরুণ শিক্ষার্থী, বিদেশি বন্ধু এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা প্রাণ দিয়েছেন। শোলাকিয়ায় বোমা হামলায় প্রাণ দিয়েছেন কিছু মানুষ। এদেশের নারী সমাজ এসব ঘটনায় মর্মাহত, শোকাহত।
তিনি বলেন, তরুণরা কোথায় যাচ্ছে, ঠিক পথে যাচ্ছে না ভুল পথে যাচ্ছে, তা লক্ষ্য রাখার দায়িত্ব পরিবারের পাশাপাশি রাষ্ট্র, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবার।
তিনি আরো বলেন, সন্ত্রাসীদের কোন দল, ধর্ম, জাত এবং সম্প্রদায় নেই। কাজেই এখনই সময় জাতীয় ঐক্য গড়ে তোলার এবং সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ার কাজ করে যেতে হবে।
সভা সঞ্চালনকালে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ বলেন, আজকের এই প্রতিবাদ সভার উদ্দেশ্য মানবতার শত্রু জঙ্গিবাদকে ধ্বংস করার মাধ্যমে একটি অসাম্প্রদায়িক মানবিক সমাজ গড়ে তোলা।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগরের নেত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ