• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে চার্জশিট

cha-bagan20160710130009ঢাকা: সহস্রাধিক কোটি টাকা মূল্যের তারাপুর চা-বাগান জালিয়াতি করে দখলের দায়ে শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শিল্পপতি রাগীব আলী দৈনিক সিলেটের ডাকের সম্পাদক মণ্ডলীর সভাপতি ও তার ছেলে আবদুল হাই দৈনিক সিলেটের ডাকের সম্পাদক।
রোববার সকালে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরুর আদালতে মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি মামলার এই চার্জশিট দাখিল করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার জাহান জানান, ২০০৫ সালে সরকারের নির্দেশে রাগীব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মন্ত্রণালয়ের কাগজ জালিয়াতি করে তারাপুর চা বাগান নিজেদের নামে লিখে নেয়ার অভিযোগে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়। ২০০৫ সালে জেলা প্রশাসনরে পক্ষে মামলা দুইটি করেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল কাদির।
এর মধ্যে একটি মামলায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে আসামি করা হয়। অপর মামলায় রাগীব আলী, তার স্ত্রী রাবেয়া খাতুন, ছেলে আবদুল হাই, স্বজন মোস্তাক মজিদ ও তারাপুর চা বাগানের মন্দিরের সেবায়েত পঙ্কজ দাশগুপ্তসহ সাতজনকে আসামি করা হয়। এদের মধ্যে রাগীব আলীর স্ত্রী মৃত্যুবরণ করায় চার্জশিট থেকে তার নাম বাদ দেয়া হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন এ মামলাগুলো বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে তদন্ত শুরু করে পিবিআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ