• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এক সেমিস্টার অনুপস্থিত থাকলে ছাত্রত্ব বাতিল

বিশ্ববিদ্যালয়ঢাকা : কোনো শিক্ষার্থী এক সেমিস্টার অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

রোববার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরো সিদ্ধান্ত হয়েছে, কোনো ছাত্র-ছাত্রী এক সেমিস্টারও অনুপস্থিত থাকতে পারবেন না। তাদের নিয়মিত হতে হবে।

দেশে আলোচিত কয়েকটি জঙ্গি হামলায় জড়িতদের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর নাম উঠে আসার পরিপ্রক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর দেখা গেছে- পরিবার থেকে নিখোঁজ তরুণরা এতে জড়িত। এরই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কারো স্বজন নিখোঁজ থাকলে তাদের তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে আজ রোববার সকালে ১০ দিন ধরে কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে তাদের জানাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া জঙ্গি তৎপরতায় নর্থ সাউথের কতিপয় শিক্ষার্থীর সম্পৃক্ততার খবরে সরকারের পক্ষ থেকে কঠোর হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কী শিক্ষা দেওয়া হয়, তা খোঁজ নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ