• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

একাদশ শ্রেণিতে বিলম্ব ফিসহ ভর্তি ১২ জুলাই পর্যন্ত

শিক্ষা মন্ত্রনালয়সিসি নিউজ: ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিলম্ব ফিসহ ভর্তি ১২ জুলাই পর্যন্ত চলবে। এ ছাড়া ১৩ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত কলেজে আসন খালি থাকা সাপেক্ষে কলেজ কর্তৃক পূর্ব নির্ধারিত সর্বনিম্ন জিপিএর ভিত্তিতে উন্মুক্তভাবে মেনুয়্যাল পদ্ধতিতে বিলম্ব ফিসহ ভর্তি চলবে।

একাদশ শ্রেণিতে বিলম্ব ফিসহ ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি রোববার আন্তঃশিক্ষা বোর্ড জারি করেছে বলে মঙ্গলবার জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধা তালিকা, ১ম অপেক্ষমাণ  তালিকা, ২য় অপেক্ষমাণ তালিকা এবং ১০ জুলাই  প্রকাশিত অবশিষ্ট অপেক্ষমাণ তালিকা (অনলাইন/এসএমএস-এ সকল আবেদনকারী) হতে বিলম্ব ফিসহ ভর্তি ও নিশ্চায়ন (মেধাক্রম অনুসারে) আগামীকাল ১২ জুলাই পর্যন্ত চলবে।

কলেজ কর্তৃক পূর্বে নির্ধারিত সর্বনিম্ন জিপিএর নিম্নে কোনো  শিক্ষার্থীকে ভর্তি করানো হলে তার রেজিস্ট্রেশন করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ