• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাঁদপুরে পৃথক স্থানে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

ফাইল ফটো

ফাইল ফটো

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলা ও ফরিদগঞ্জে পৃথক ভাবে পানিতে ডুবে  দু’শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৮টায় শহরের রামদাসদী এলাকায় মিনহা (১) বাড়ির উঠানে খেলা করা অবস্থায় পরিবারের লোকজনের চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে অনেক খোজাখোজি করে তার পরিবার। শেষে সকাল ৯টায় শিশু মিনহা পুকুরের পাড়ে ভেসে উঠে। পানি থেকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মিনহা রামদাসদী এলাকার খলিফা বাড়ির ইউসুফ খলিফার মেয়ে।
অপর ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের মাসুদ হোসেনের ১০ বছর বয়সী শিশু কন্যা নাসরিন পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে দুপুরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ