• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যুদ্ধাপরাধীদের সরকারি প্লট-ফ্ল্যাট বাতিল

গৃহায়ণ ও গণপূর্তসিসি নিউজ: বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে যেসব যুদ্ধাপরাধীর নামে সরকারি প্লট ও ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, যারা (যুদ্ধাপরাধী) প্লট পেয়েছিলেন, তারা ডেভেলপারদের দিয়ে ফ্ল্যাট বানিয়েছিলেন। আইন অনুযায়ী, ডেভেলপাররা তাদের অংশ পাবে। তবে যুদ্ধাপরাধী হিসেবে স্বীকৃত ব্যক্তির নামে থাকা অংশ সরকার বাজেয়াপ্ত করেছে। সরকার এগুলো নিয়ে নেবে।
মন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধীরা যদি তাদের ফ্ল্যাট বিক্রি করে থাকে, তবে তা পর্যালোচনা করে এ ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, রাজধানীর বনানীর ১৮ নম্বর সড়কের ৬০ নম্বর প্লটটি ১৯৯৫ সালে আজিজুর রহিম নামের এক ব্যক্তিকে বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০০৬ সালের ২১ মে রাজউকের বোর্ডসভায় তা বাতিল করে পাঁচ কাঠার ওই প্লটটি তৎকালীন শিল্পমন্ত্রী নিজামীকে দেওয়া হয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গত ১০ মে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ