• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে জিডি করবেন রোজিনা

রোজিনাবিনোদন ডেস্ক: ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। সেলুলয়েডের রঙিন ফিতায় তিনি সোনালী অতীতের সাক্ষী। দীর্ঘদিন যাবত লন্ডনে বসবাস করছেন। তবে গেল মাসের ৯ তারিখ দেশে ফিরেছেন। এরপর পরিবার-আত্মীয়, সহকর্মীদের নিয়েই ব্যস্ত আছেন। এখানেই কাটিয়েছেন রোজ ঈদ।
সম্প্রতি রোজিনা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন। তার নামে সার্চ করলে অসংখ্য ফেক আইডি খুঁজে পাওয়া যায়। কিন্তু রোজিনা জানালেন, সবগুলো আইডি ফেক। এগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, ‘আমার নিজস্ব একটি ফেসবুক আইডি আছে তবে সেটি রোজিনা নামে নয়। আমার নিজস্ব আইডিতে আমার পরিচিত মানুষ এবং কয়েকজন সাংবাদিক আছে। তাও আবার সীমিত। কিন্তু আমি খেয়াল করলাম আমার নামে অনেক ভুয়া আইডির ছড়াছড়ি। সেসব আইডি থেকে বিভিন্ন ছবি এবং স্ট্যাটাস পোস্ট করা হয়। অধিকাংশ পোস্ট বিভ্রান্তিকর, আবার কোনোটা উস্কানিমূলক। যেটা দেখে আমি খুব মর্মাহত হয়েছি।’
ভুয়া আইডিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে রোজিনা বলেন, ‘আগামী সপ্তাহে আমি একটি জিডি করে রাখবো। যেন ভবিষ্যতে এসব আইডি থেকে কোনো বাজে পোস্ট আসলে তার দায় আমার উপর না বর্তায়। তাছাড়া আমি অনুরোধ করবো যারা আমার নামে এইসব ফেক আইডি ব্যবহার করে তারা যেন আইডিগুলো রিমুভ করে নেন। কারণ কারো অনুমতি ছাড়া অন্যের নামে ফেসবুক ইউজ করা একেবারেই অন্যায়।’
এদিকে, দীর্ঘদিন পর দেশে ফিরে এবারের ঈদে রোজিনা বেশ কিছু টেলিভিশনের ঈদের অনুষ্ঠানে হাজির হয়েছেন। দেশে স্থায়ীভাবে বসবাস না করলেও তিনি জানান, লন্ডন থেকে মাঝেমাঝে দেশে আসবেন। তিনি লন্ডন ফিরবেন আগামী কোরবানির ঈদের পর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ