• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দু’মাথা বিশিষ্ট বাছুর দিয়ে চলছে অর্থ আদায়!

Photo0050সিসি নিউজ: সদ্য প্রসব করা বাছুরটির দুটি মাথা, দুটি মুখ আর চারটি চোখ। দৈহিক গঠন স্বাভাবিক। ঘরের দুয়ারে সামিয়ানা টেঙ্গে এমন অদ্ভুত আকৃতির জীবন্ত বাছুরটির মাথা দুটি রাখা রয়েছে সাদা রঙ্গের বালিশে আর দেহটা রয়েছে চটের বস্তার ওপর। দর্শনার্থীর ভিড় প্রচন্ড। পাশে পাতানো রয়েছে একটি রুমাল। যেখানে দর্শনার্থীরা যে যার সাধ্যমতে অর্থ দিচ্ছে অবলীলায়। আজ বুধবার (১৩ জুলাই) বিকেলে সরজমিনে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের ক্যানেলের বাজারের সন্নিকটে জনৈক জয়ন্ত রায়ের বাড়িতে গিয়ে এমন দৃশ্যের দেখা মেলে।

ওই গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুবক জানান, গতকাল মঙ্গলবার রাতে জয়ন্ত রায়ের গোয়াল ঘরে এমন অদ্ভুত বাছুরটি প্রসব হয়। সকাল থেকে হাজার হাজার মানুষ সাইকেল, মটর সাইকেল ও রিক্সা ভ্যানে করে বাছুরটিকে দেখতে আসছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের দর্শনার্থীরা বাছুরটিকে দেখে প্রনাম করছে আর দেবতার নামে অর্থ ছুড়ে মারছে। তাই বাছুরের মালিক সেখানে একটি রুমাল পেতে দিয়েছে। তিনি জানান, ইতিমধ্যে কয়েক হাজার টাকা রুমালে জমা পড়েছে।

তবে বাছুরের মালিক জয়ন্ত রায় জানান, তিনি অর্থের জন্য বাছুরটিকে প্রদর্শন করছেন না। অনেকে বাছুরটি দেখে তার চিকিৎসা ও খাওয়ানোর জন্য টাকা দিচ্ছে। তিনি নিজেও লোকজনের ভিড়ের কারনে বিব্রত বোধ করছেন বলে জানান।

সুরেশ চক্রবর্তী নামে এক পুরোহিত সিসি নিউজকে জানান, শুধু পশু নয়, মানবের মাঝেও প্রকৃতির এমন লীলা প্রায় হয়ে থাকে। তা দেখে অর্থ দেয়া কিংবা পূজা করা সঠিক নয়।

খানসামা উপজেলা প্রাণি সম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডা. বিপুল কুমার চক্রবর্তী সিসি নিউজকে জানান, জন্মগত ত্রুটির কারনে গাভীটি এমন বাছুর প্রসব করেছে। তবে অদ্ভুত আকৃতির এমন বাছুর সচারাচর বেঁচে থাকে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অফিসের একটি টীম বাছুরটির চিকিৎসার জন্য ওই গ্রামে যাবে।

গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনুল হক শাহ সিসি নিউজকে জানান, তিনি সকালে ঘটনাস্থলে গিয়েছেন। সেখানে অসংখ্য দর্শনার্থীর ভিড়ের কথা স্বীকার করে বলেন, সে সময় টাকা ছুড়ে মারার দৃশ্য তিনি দেখেননি। তবে ঘটনাটি যাচাইয়ের জন্য সেখানে লোক পাঠানো হবে বলে জানান।

কথা হয় খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেবুর রহমানের সাথে। তিনি অদ্ভুত প্রকৃতির বাছুরের প্রসবের কথা শুনেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাছুরটি প্রদর্শন করে অর্থ আদায়ের চেষ্টা করা হলে তা অবশ্যই হবে আইন বিরোধী কাজ। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে সিসি নিউজকে জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ