চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে গণপিটুনীতে আব্দুল আজিজ ওরফে কালা (৪০) ডাকাত নিহত হয়েছে। মাহবুব (৩৫) নামে আর একজন ডাকাত আহত হয়েছেন। আহত ডাকাত মাহবুব দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সিসি নিউজকে জানান, উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণ নওখৈরই কামারপাড়ায় বৃহস্পতিবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। এলাকাবাসীর তাড়া খেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও দুই ডাকাত ধরা পরে। এসময় গনপিটুনিতে আব্দুল আজিজ ওরফে কালা ডাকাত মারা যায়। নিহত ডাকাতের বাড়ি চিরিরবন্দরের ১২ নং আলোকডিহি ইউনিয়নে । সে সৈয়দপুর শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করে। উল্লেখ্য যে, দু’বছর আগে নিহত ডাকাত আব্দুল আজিজেজ ভাই কফিল গণপিটুনীতে মারা যায়।