• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২০ ঘন্টা পর নালা থেকে সানজিদার লাশ উদ্ধার

147225_1ঢাকা: রাজধানীর মহাখালী দক্ষিণ ঝিলপাড়ে নালায় পড়া শিশু সানজিদার (৬) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। দীর্ঘ ২০ ঘণ্টা পর দ্বিতীয় দফায় অভিযানে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা অপারেটর জিয়াউর রহমান।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার পর থেকে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয় সূত্র জানায়, দুই শিশু বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে মহাখালী দক্ষিণ ঝিলপাড়ে নালার পাশে খেলা করছিল। তাদের মধ্যে এক শিশু কিছুক্ষণ পর এসে আশপাশের লোকজনকে জানায় তার সঙ্গে যে খেলা করছিল সে পানিতে পড়ে ডুবে গেছে। এরপর স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। তারা না পেয়ে ঘটনাটি ফায়ার সার্ভিসে জানায়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়েও উদ্ধারে ব্যর্থ হয়। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ