রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট মহিলা ডিগ্রী কলেজটি জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে আনন্দ মিছিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় কলেজের প্রতিষ্ঠাতা সাবেক গণপরিষদ সদস্য মরহুম আব্দুল্লাহ্ সোহরাওয়ার্দ্দী সাহেবের কবর জিয়ারত পূর্বক কলেজ চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে এসে কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পীর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক এরশাদুননবী নবীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আসিফ ইকবাল সোহরাওয়ার্দ্দী রাজন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষী আব্দুস ছালাম মাষ্টার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ মো. আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক রবীন্দ্রনাথ কর্মকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সা. সম্পাদক মো. আদম আলী সরকার, ছিনাই ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বুলু, উপজেলা যুবলীগের আহ্বায়ক কুমোদ রঞ্জন সরকার, ছাত্রলীগের আহ্বায়ক মো. আব্দুস সালাম প্রমূখ। উল্লেখ্য, ১৯৯৫ ইং সনের ৭ আগষ্ট সাবেক গণ পরিষদ সদস্য ও রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মরহুম আব্দুল্লাহ্ সোহরাওযার্দ্দী নারী শিক্ষার প্রসার ঘটাতে উপজেলা সদরে তাঁর নিজস্ব ৩ একর জমির উপর প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।