• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রিজেন্ট এয়ারের বকেয়া ৫৫ কোটি টাকা

বিমানঢাকা: বেসরকারি এয়ারলাইন্স রিজেন্টের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৫৫ কোটি টাকা। পাওনা আদায়ে বেবিচক বারবার তাগাদা দিলেও বিষয়টি কানে তুলছে না রিজেন্ট কর্তৃপক্ষ। বেবিচক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অর্থের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেবিচক। সরকারি বেসরকারি এয়ারলাইন্সের কাছে মোটা অংক পাওনা থাকার পরও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সরকারি বরাদ্দ অথবা দাতা সংস্থার দিকে তাকিয়ে থাকতে  হয় প্রতিষ্ঠানটিকে। তাই পাওনা আদায়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেবিচক। আগামী সপ্তাহে রিজেন্টকে বকেয়া পরিশোধে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে সূত্র।
এ বিষয়ে জানতে চাইলে বেবিচকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী  বলেন, শুধু রিজেন্টই নয়, এয়ারলাইন্সগুলোর কাছে সবমিলে তিন হাজার কোটি টাকার বেশি পাওনা রয়েছে। এ নিয়ে দেনদরবার করেও সুরাহা হচ্ছে না। তবে দুটি এয়ারলাইন্স কিছু দেনা পরিশোধ করেছে। যারা দেয়নি রিজেন্টসহ তাদের আগামী সাপ্তাহে চিঠি পাঠানো হবে।
এ বিষয়ে রিজেন্ট এয়ারের চীফ অপারেটিং অফিসার আশীশ রায় চৌধুরী বলেন, সিভিল এভিয়েশনের পাওনা ৫৫ কোটি নয়। মাত্রাতিরিক্ত সারচার্জ যোগ করায় এই পরিমান তিনগুণ হয়েছে। এই ভরাসাম্যহীনতা দূর করা দরকার।
উল্লেখ্য, বেবিচকের নতুন নতুন ব্যয়ের খাত সৃষ্টি হওয়ায় রাজস্ব ও উন্নয়ন ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। এর মধ্যে ২০১১ সাল থেকে জাতীয় রাজস্ব বোর্ডের আয়করের আওতায় এসেছে। প্রতি বছর এনবিআরকে তাদের প্রায় ১৮০ কোটি টাকা পরিশোধ করতে হচ্ছে। ইতোপূর্বে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত এনবিআরের রাজস্ব বকেয়া পড়েছে ৬০০ কোটি টাকার বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ