• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এক বছর ধরে নিখোঁজ ঝিনাইদহের হাসান

Hasanঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের দশম শ্রেণির ছাত্র হাসান আলী এক বছর ধরে নিখোঁজ রয়েছে।

পুলিশ জানায়, সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হাসান আলী এক বছর আগে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। বিদেশ যাওয়ার জন্য সে একটি পাসপোর্ট করেছিল।

হাসানের মা সুন্দরী বেগম জানান, নিখোঁজ হওয়ার ৭-৮ দিন পর বাড়িতে ফোন দিয়ে বলেছিল সে ভালো আছে। একটি চাকরি করছি। তারপর থেকে পরিবারের সঙ্গে ছেলে হাসান আলীর কোনো যোগাযোগ নেই।

এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, এ বিষয়ে গত বুধবার থানায় একটি জিডি হয়েছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ