• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে ৫ মাদকসেবীর জরিমানা

ভ্রাম্যমান-আদালতডোমার (নীলফামারী) প্রতিনিধি: পুলিশের অভিযানে নীলফামারীর ডোমার উপজেলা শহরের কলেজপাড়া থেকে  ৫ মাদক সেবী আটক করা হয়েছে। শুক্রবার বিকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা প্রত্যেক মাদকসেবীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেয়া হয়। এরা হলো উপজেলার চান্দিনাপাড়ার মৃত ইবার উদ্দিনের ছেলে মহম্মদ আলী(২২), চিকনমাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম(২৫), একই এলাকার মমতাজ উদ্দিনের ছেলে আবু বক্কর((২৮),বড়রাউতা গ্রামের আইনুদ্দিনের ছেলে আব্দুর রশিদ(৩০) ও কলেজপাড়ার নাদক খানের ছেলে আগা খান(২৮)।
ডোমার থানার ওসি আহম্মেদ রাজিউর রহমান রাজু জানান মাদক সেবনের সময় তার নেতৃত্বে ডোমার থানার এসআই খাদেমুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স কলেজপাড়ায় অভিযান চালিয়ে ওই ৫ মাদকসেবীকে মাদক সেবনকালে হাতে নাতে আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত উক্ত জরিমানার রায় প্রদান করেন। মাদকসেবীদের অভিভাবকরা জরিমানর অর্থ প্রদান করলে ৫ মাদকসেবীকে ছেড়ে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ