বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে ১শ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাতিল ভাসা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ এলাহী (৩২)। তিনি কুতুবপুর ডাঙ্গলটারী গ্রামের মন্সুর আলী ছেলে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বদরগঞ্জ থানার এসআই তৈয়ব আলী ও এসআই প্রভাত গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কাঠগড়ি নদীর পাতিল ভাসা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এলাহীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত এলাহী দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে পুলিশ জানান।