• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে মুকুর চৌধুরী স্মরনে দোয়া মাহফিল

Powro BNP Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌর বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরী স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার সন্ধ্যায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজিনা ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহম্মেদ, এ্যাড. মো. আনিসুর রহমান চৌধুরী, খালেকুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক আখতারুজআমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক হেলাল। পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো. নুরুল ইসলাম’র উপস্থাপনা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, সহ-সভাপতি মো. সিরাজ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মোন্নাফ মুকুল, স্বেচ্ছাসেক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর পৌর কমিটির আহবায়ক বখতিয়ার আহমেদ কচি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুল, ওয়ার্ড বিএনপি নেতা আমিনুজ্জামান টুকু, মোহাম্মদ আলী প্রমূখ।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, মুক্তিযোদ্ধা দল, তাঁতীদল, পৌর বিএনপির ১২টি ওয়ার্ডের নেতাকর্মীসহ বিএনপির অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মাওঃ মো. ফজলুল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ