সিসি নিউজ: সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ মাঠে আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষার্থীদের মৌলিক স্বার্থ রক্ষার্থে “সৈয়দপুর স্টুডেন্ট ফোরাম” নামে একটি সংগঠনের অাত্বপ্রকাশ করেছেন।
গত ১৫ জুলাই শুক্রবার নীফামারীর সৈয়দপুর সরকারী কারিগরি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র রাব্বী ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য পেশ করেন সৈয়দপুর উদিচী শিল্পি গোষ্টির অন্যতম সদস্য রোবায়েত রহমান। আরো উপস্থিত ছিলেন গোল্ড জিমের প্রতিষ্ঠাতা শামীম খান, তরুন লেখক ও সাংবাদিক খুরশিদ জামান কাকন সহ অনেকে। মূলত ফেসবুক ভিত্তিক একটি গ্রুপে একত্রিত হয়ে ভালো কিছু করার লক্ষে এবং সমাজ থেকে খারাপকে বিতাড়িত করতে এ সংগঠনের আত্বপ্রকাশ বলে জানান সংগঠনটির অন্যতম সদস্য আসাদুজ্জামান অনিক। পরে সৈয়দপুর সরকারী কারিগরি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র সাজ্জাদ ইসলামকে প্রধান করে নয় সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটি করা হয়। উক্ত আলোচনা সভায় ‘ছাত্রদের কল্যানে এবং শিক্ষার বিস্তার ঘটাতে’ সৈয়দপুর স্টুডেন্ট ফোরাম সর্বদা কাজ করে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবীণ এ সংগঠনটির সদস্যরা।