ডোমার (নীলফামারী) প্রতিনিধি: গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে এক ছাত্রী রেশমা আক্তার(১৪)। সে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের সাত নম্বর ওয়াডের চৌরঙ্গীবাজার গ্রামের রমজান আলীর মেয়ে। রেশমা গোমনাতী বি এম স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী ছিল।
জানা যায়, মায়ের সাথে অভিমান করে রেশমা শুক্রবার (১৫ জুলাই) দুপুরে নিজবাড়ির ঘরে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে ডোমার হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। এরপর তার অবস্থা আশংকাজনক হলে সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার সময় পথে তার মৃত্যু হয়।
ডোমার থানার (এস,আই) খাদেমুল করিম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়।