• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু ২০ নভেম্বর

পরীক্ষাসিসি নিউজ: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২০ নভেম্বর শুরু হবে। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়, শেষ হবে দেড়টায়।

আজ রবিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সমাপনী পরীক্ষাসংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

গত বছরের মতো এবারও আট সেট প্রশ্নপত্রের মাধ্যমে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীদের জন্য অন্যান্য বছরের মতো ২০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে। পরীক্ষার ফিও আগের মতোই ৬০ টাকা থাকছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীতকরণ ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  তবে গত ২৭ জুন এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য উঠলে মন্ত্রিসভা তা অনুমোদন না দিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করে উপস্থাপনের নির্দেশনা দেয়। ফলে পঞ্চম শ্রেণির সমাপনী ও অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা এ বছরও থাকবে বলে সিদ্ধান্ত দেয় মন্ত্রিসভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ