• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

শাকিবের নায়িকা এবার শুভশ্রী

শুভশ্রী ১বিনোদন ডেস্ক : এবার ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নাম ঠিক না হওয়া সিনেমাটি। এটি পরিচালনা করবেন জয়দেব।

এ প্রসঙ্গে চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘এখন পর্যন্ত আমার পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে শুভশ্রীকে চূড়ান্ত করা হয়েছে। এ সিনেমাটিও শিকারি সিনেমার পরিচালক জয়দেব নির্মাণ করবেন। এখন গল্প বাছাইয়ের কাজ চলছে।’
লন্ডনে শুটিং করতে গিয়ে দেখা হয় শুভশ্রীর সঙ্গে। সেখানেই আড্ডা ও এ বিষয়ে কথা চূড়ান্ত করেন শাকিব। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। এ মাসেই নতুন এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানান তিনি।
শ্রাবন্তীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথমবার যৌথ প্রযোজনার শিকারি সিনেমায় অভিনয় করেছেন শাকিব। ঈদুল ফিতরে মুক্তি প্রাপ্ত সিনেমাটি দর্শক প্রিয়তা পেয়েছে। আর শুভশ্রী এর আগে যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’  সিনেমায় অভিনয় করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ