• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি

Rangpur1468830153রংপুর : রংপুর নগরীর আদর্শ  পাড়া আনন্দময়ী সেবা আশ্রমের পুরোহিত বিজয়  চক্রবর্তীকে হত্যার হুমকি  এবং ২০ হাজার টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

সোমবার সকালে মন্দিরেরর দরজা খুলে হলুদ খামে চিঠিটি পান মন্দিরের কাজে নিয়োজিত ঝর্ণা রানী মোহন্ত। বিজয় নগরীর শালবন বোতলা এলাকার বিপিন চক্রবর্তীর ছেলে।

চিঠিতে বিজয় চক্রবর্তীকে বলা হয়েছে, তার সময় শেষ। বাঁচতে চাইলে ২০ হাজার টাকা দিতে।

পুরোহিত বিজয় চক্রবর্তী বলেন, ‘সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এ কারণে মন্দিরে আসতে দেরি হচ্ছিল। এ সময় মন্দিরের কাজে নিয়োজিত ঝর্ণা রানী  মোবাইল ফোনে জানায় হলুদ খামে ভরা একটি চিঠি এসেছে। এরপর আমি মন্দিরে এসে চিঠিটি খুলে দেখি কে বা কারা আমাকে হত্যার হুমকি ও ২০ হাজার টাকা চেয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানার ওসিকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।’

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে পুরোহিত একটি জিডি করেছেন।  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ