• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জঙ্গিদের তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার

বেনজিরঢাকা: জঙ্গিদের ব্যাপারে নিশ্চিত তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। বগুড়ায় জঙ্গিবিরোধী অভিযান শেষে সোমবার দুপুর আড়াইটায় এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, কোনো জঙ্গি যদি তার দলের ব্যাপারে তথ্য দেয় তাহলে তাকে ১০ লাখ টাকা এবং তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দেয়া হবে।

তিনি বলেন, গুলশান, শোলাকিয়াসহ অন্যান্য স্থানে হামলাকারী জঙ্গিরা বগুড়ার দুর্গম চরে প্রশিক্ষণ নিয়েছে।

এর আগে রোববার গভীর রাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল ঘাঘুয়া, জামফল, পাঁচবাড়িয়া, ট্যাংরাকুড়া, সনপচা ও কাজলা এলাকা এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল চরে জঙ্গিবিরোধী অভিযান নামে যৌথবাহিনী। এ বিশেষ অভিযানে ওইসব প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয়েছে। এ সময় জিহাদি বই, ধারালো অস্ত্র, ম্যাগজিন রাখার বেল্ট উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ